শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




১০ উইকেটে জিতলেন বাংলাদেশের নারীরা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে ৮১ বল হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন সালমারা।

টস জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে সর্বসাকল্যে ৫১ রান সংগ্রহ করেন স্বাগতিকরা। জবাবে ৬.৩ ওভারে বিনা উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ!

ডাচ নারী দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার স্টেয়ার ক্যালিস। এ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন শিকার করেন ২টি করে উইকেট। সালমা খাতুন ও জাহানারা আলম নেন ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে নোঙর করেন সালমারা। সানজিদা ইসলাম করেন ২৭ বলে ২৪ রান। অপর ওপেনার আয়েশা রহমান শুকতারার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। তাদের ব্যাটে ভর করে ৬.৩ ওভারে বিনা উইকেটে ৫৩ রান করে বাংলাদেশ।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765