রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’




শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মশক নিধন অভিযান

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এ সময় মশক নিধনে ফগার মেশিন দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, জেলা পরিষদ প্রাঙ্গণসহ বেশ কয়েকটি জায়গায় স্প্রে করা হয়।

অভিযানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন খোকন, সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, আব্দুল হান্নান ও সানোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান জানান, ডেঙ্গু প্রতিরোধে ওই মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে শহরের বিভিন্ন জায়গায় পরিচালিত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765