শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মান বাঁচানোর লড়াই আজ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯
ফাইল ছবি

এই সিরিজ থেকে বাংলাদেশের আর পাওয়ার কিছু নেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতা। তারপরও এই ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। শেষ ম্যাচটা জিতে কিছুটা সম্মান রক্ষা করার একটা চেষ্টা থাকবে। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, দেশের দর্শকদের জন্য হলেও এই ম্যাচটা জিততে চান তারা। আজ বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে শুরু হবে সিরিজের শেষ এই ম্যাচটি।

এশিয়ার কন্ডিশনে অনেকদিন হলো বাংলাদেশ কোনো দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়নি। এই ম্যাচটা বাংলাদেশের জন্য সেই অর্থে চ্যালেঞ্জের একটা ব্যাপার। অন্তত হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য লড়তে হবে বাংলাদেশকে।

এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্যটা বলতে গিয়ে অধিনায়ক তামিম বলছিলেন, ‘হয়তোবা এই সিরিজে আমরা হেরে গেছি। তাই শেষ ম্যাচে জিতলে অন্তত একটু প্রমাণ করতে পারি যে, আমরা প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে খেলতে পারিনি। তবে আমরা যদি এই ম্যাচটি জিততে পারি ভালো ক্রিকেট খেলে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হলেও এটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আমাদের খেলা দেখছে। তারা আমাদের কাছে প্রত্যাশা করছে, তাদের জন্য হলেও ভালো খেলতে হবে।’

এই শেষ ম্যাচটিও খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ফলে কন্ডিশনের কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই প্রথম ইনিংসে উইকেট ব্যাটিং সহায়ক থাকবে। পরের দিকে আস্তে আস্তে বল এখানে ধীরগতির হয়ে যাবে।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসবে কি না—সেটি নিশ্চিত নয়। তবে গুঞ্জন আছে যে, এই ম্যাচে জায়গা পেতে পারেন এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। তবে একাদশে পরিবর্তনের ব্যাপারে অধিনায়ক তামিম বলেন, ‘আমি এখনো পরিবর্তন নিয়ে কোচের সঙ্গে আলোচনা করিনি। যদি সেটা হয় তাহলেও মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765