বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ব্যথা কমাতে দারুচিনি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

মসলা হিসেবে দারুচিনি সুপরিচিত। এটি মুলত গাছের ছাল৷ রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। অনেকেই হয়তো জানেন না, এই মশলা বিভিন্ন ব্যথা নিরাময় করতেও সাহায্য করে। যেমন-

১. আথ্রাইটিসের ব্যথা কমাতে খেতে পারেন দারুচিনি। এজন্য এক কাপ গরম পানিতে দুই চামচ মধু আর এক চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে নিন। প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলা এটি নিয়ম করে পান করলে উপকার পাবেন।

২. শরীরে কোনও অস্থিসন্ধিতে ব্যথা হলে উষ্ণ পানির মধ্যে সম পরিমাণ মধু ও দারুচিনি গুঁড়া মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন।  এই মিশ্রণ নিযমিত ব্যথার জায়গায় মালিশ করে। এতে ব্যথা অনেকটাই দূর হবে।

৩. কোনও কারণে মাড়িতে ব্যথা হলে বা মাড়ি ফুলে গেলে দারুচিনির এসেনশিয়াল অয়েল লাগিয়ে দিন। এতে ব্যথা কমে যাবে। দীর্ঘস্থায়ী বাতের ব্যথা দূর করতে দারুচিনির গুঁড়া টনিকের মতো কাজ করে। এজন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে আধা চামচ দারুচিনির গুড়া মিশিয়ে পান করুন।

৪. অ্যাসিডিটি বা অন্য কোনও কারণে পাকস্থলীতে ব্যথা হলে গরম পানির সঙ্গে মধু ও তার অর্ধেক পরিমাণ দারুচিনি মিশিয়ে পান করুন। এতে উপকার পাবেন।

৫. গলা ব্যথা দূর করতে দারুচিনি বেশ কার্যকরী। এজন্য এক গ্লাস হালকা গরম দুধে এক চা চামচ মধু আর সামান্য দারুচিনির গুঁড়া মিশিয়ে পান করুন। কয়েকবার খেলে গলা ব্যথা কমে যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765