বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নারায়নগঞ্জে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নারায়নগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

ধর্ষণ ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে নারায়ণগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

গ্রেফতার মাওলানা মো. আল আমিন মামুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। একই সঙ্গে তিনি ফতুল্লা এলাকায় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

র‍্যাব কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বলেন, ‘কিছুদিন আগে সিরিয়াল রেপিস্ট আশরাফুল আরিফকে গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের ভিডিও ক্লিপ ফেসবুক ওয়ালে আপলোড করার পর সেটি দুইদিন আগে বাইতুল হুদা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী এবং তার মা তা দেখতে পান’।

তিনি বলেন, ‘ওই ভিডিও দেখে মেয়েটি তার মাকে বলে- তাদের শিক্ষক আল আমিনও এমন যৌন হয়রানি করেন তাদের সঙ্গে। পরে বিষয়টি ওই মেয়ের মা আমাকে বলেন।’

আলেপ উদ্দিন জানান, পরে তিনি ওই মেয়ের জবানবন্দি নেন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765