মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’




নতুন ইতিহাস গড়তে চায় টাইগাররা

নতুনবার্তা ডেস্ক :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

পাকিস্তানের বিপক্ষে জয় পেলে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচটা নিয়মরক্ষার হলেও এই ম্যাচ থেকেও কিছু পাওয়ার আছে বাংলাদেশের।

বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি তিনটি করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। এবার এরই মধ্যে ধরা দিয়েছে তিনটি জয়। শুক্রবার পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ চারটি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে টাইগাররা।

শুধু তাই নয়! বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে আজ জয় পায় অন্যদিকে শনিবার শ্রীলংকা যদি ভারতের বিপক্ষে হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের।

সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বৈরী কন্ডিশনে বিশ্বকাপের পঞ্চম সেরা দল হতে পারলে সেটাও হবে বাংলাদেশের জন্য বড় অর্জন। সবচেয়ে বড় কথা, পাকিস্তানকে হারাতে পারলে ক্রিকেটের সবচেয়ে অভিজাত মঞ্চ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারবে বাংলাদেশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765