শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ঝলসে গেল যুবকের শরীর

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় পল্লী বিদ্যুত সমিতির ১০কেবি ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে বিপ্লব শেখ (২২) নামের এক যুবকের শরীর ঝলসে গেছে। পরে স্থানীয়রা আহত হওয়া বিপ্লব শেখকে আটক করে পুলিশে দিয়েছে।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এ চুরির ঘটনা ঘটে। মধুখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত যুবকের শরীরের প্রায় ৩৮ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আটক বিপ্লব শেখের বাড়ী কুষ্টিয়া জেলার ছোট কসবা গ্রামে। সে লিটন শেখের পুত্র।
ফরিদপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হয়ে নিচে পড়ে যায় যুবকটি। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়। এ ঘটনার কিছু সময় আগে গোপালপুর থেকে আরো একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা হয়েছিল।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মধুখালী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার একে এম আব্দুল্লাহ আল নোমান জানান, ৩১ জুলাই উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া গ্রামের মোঃ জাফর আলী খার ১০ কেবি এবং পিলখানা গ্রামের নুরুজ্জামানের ৫ কেবি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়েছে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক রমজান আলী নামের একজনকে আটক করা হয়েছে। চক্রের সাথে সম্পৃক্ত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765