মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




টাইগারদের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

বাংলাদেশের বিপক্ষে এক টেস্টের সিরিজ খেলবে আফগানিস্তান। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্টটি। এরপর আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে টি-২০ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। ওই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ঢাকায়। এরপর চট্টগ্রামে যাবে ত্রিদেশীয় ওই সিরিজ। ফাইনালে আবার ফিরবে মিরপুরে।

আফগানিস্তান আগামী ৩০ আগস্ট বাংলাদেশে আসবে। বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে তারা। চট্টগ্রামে টেস্ট হবে ৫ থেকে ৯ সেপ্টেম্বর। জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফরে আসবে ৮ সেপ্টেম্বর। বিসিবি একাদশের বিপক্ষে ১১ তারিখে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ তারিখে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। পর দিন আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। মাঝখানে দুই দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ তারিখে আফগানিস্তান এবং জিম্বাবুয়ে মুখোমুখি হবে। পরদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে। এরপর ২৪ সেপ্টেম্বর মিরপুরে হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765