মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন নারীকে গাছে বেঁধে নির্যাতন

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯
ওই নারীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়-নতুনবার্তা

মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ছেলেধরা সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্ত্রিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার সকাল ১১টার দিকে জেলার সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৈরাগীর বাজারে সকালে এক নারীকে ঘুরতে দেখে ছেলেধরা সন্দেহে আকট করে স্থানীয়রা। পরে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করেছে। ওই নারী মূলত মানসিক ভারসাম্যহীন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতে যাতে কেউ ছেলেধরা সন্দেহে নির্যাতন করতে না পারে সেই বিষয়ে আমাদের মনিটরিং জোড়দার আছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765