রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভুটানকে বিধ্বস্ত করে সাফের ফাইনালে বাংলাদেশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে ০-৪ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের যুবারা।

শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশের যুবারা।
ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লম্বা থ্রো-ইন থেকে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ডিফেন্ডার তানভীর হোসেন। গোল হজমের পর সমতায় ফিরতে জোর প্রচেষ্টা চালায় ভুটান। কিন্তু বাংলাদেশের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।

২৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে মিডফিল্ডার মোহাম্মদ ফাহিম মোরশেদের পাস থেকে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধানটা ২-০ করেন উইঙ্গার ফয়সাল হোসেন ফাহিম। এর ৫ মিনিট পরেই বুলেট গতির শটে বাংলাদেশকে আরেকবার এগিয়ে দেন মারাজ হোসেন।

বিরতি থেকে ফিরে এসে ৭২ মিনিটে ব্যবধানটা ৪-০ করার সুযোগ পায় টার্নারের দল। ৮৬ মিনিটে ভুটানের এক স্ট্রাইকার ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করে। শেষ বাঁশি বাজার আগে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি মিডফিল্ডার দীপক রয়।

এর আগে বাংলাদেশ ও ভুটান শেষ চারে ওঠেছিল একটি জয় ও একটি ড্র নিয়ে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765