শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আজ লাল জার্সি পরে খেলবে বাংলাদেশ

নতুনবার্তা ডেস্ক :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

গত কয়েকটি বড় আসরের ন্যায় এবারও কয়েকটি দলকে অ্যাওয়ে জার্সি নিয়ে বিশ্বকাপে অংশ নিতে হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। যদিও এরই মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারার পর এজবাস্টনেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। একইসঙ্গে গ্রুপ পর্বের ৯টি ম্যাচের ৮টিই শেষ হয়েছে। ফলে লর্ডসে আজ শুক্রবার বাংলাদেশের জয়-পরাজয় পয়েন্ট তালিকায় কোনো প্রভাব ফেলবে না। তবে সেমিফাইনালের হিসাব বাদ দিলে বিশ্বকাপটা যে বাংলাদেশের একেবারে খারাপ যায়নি, এটি প্রমাণ করতে মাশরাফিরা চাইবেন ম্যাচটা জিততে। মর্যাদার লড়াইয়ের এই ম্যাচে চিরচেনা জার্সি পরে খেলা হচ্ছে না টাইগারদের। আজ লাল জার্সি পরে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

কোনো খেলায় দুই দলের জার্সির রঙ মিলে গেলে, এক দলকে খেলতে হবে অ্যাওয়ে জার্সি পরে। সে হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের মূল জার্সির পরিবর্তে লাল জার্সি পরে মাঠে নামবে টাইগাররা। শুধু বুকের ওপর সবুজ এবং তার মধ্যে সাদা অক্ষরে দেশের নাম লেখা থাকবে এই জার্সিতে। এছাড়া পিঠের ওপর সাদা অক্ষরে খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর থাকবে।
বিশ্বকাপে এখনও পর্যন্ত আটটি ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশের। এর মধ্যে খেলেছে সাতটিতে। একটি ভেসে গেছে বৃষ্টিতে। এই আট ম্যাচের একটিতেও অ্যাওয়ে জার্সি পরে খেলতে নামতে হয়নি বাংলাদেশকে। তবে, শেষ ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে রঙ বদলে যাচ্ছে বাংলাদেশ দলের।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765