শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




আর্জেন্টিনার বড় জয়ের দিন ব্রাজিলের হার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৯ মিনিটের মধ্যে চার গোল দিয়ে অনেক বড় এক জয়ের সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে কোন গোল করতে পারেনি আর্জেন্টিনা। তারপরও ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলবেসেলেস্তেরা।

নিষেধাজ্ঞার কারণে দলে মেসি ছিলেন না। পাউলো দিবালাকে তাই আক্রমণের নেতা বানায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু লওতেরো মার্টিনেজ দুর্দান্ত এক হ্যাটট্রিক করে সব আলো কেড়ে নেন। ম্যাচের ১৭ এবং ২২ মিনিটে গোল করে দলের জয়ের পথ গড়ে দেন এই স্ট্রাইকার। এরপর ২২ মিনিটে আবার গোল আর্জেন্টিনার। প্যারাদেস পেনাল্টি থেকে গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন। এরপর ৩৯ মিনিটে আবার মার্টিনেজ শো’। তিনি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। দলকে এগিয়ে নেন ৪-০ গোলে। শেষ পর্যন্ত ওই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশি-নীল জার্সিধারীরা।

অন্যদিকে বিশ্বকাপের পরে কোন ম্যাচে হারের স্বাদ না পাওয়া তিতের ব্রাজিল পেরুর বিপক্ষে হেরে তেতো স্বাদ পেলো। ম্যাচের ৮৫ মিনিটে লুইস আব্রাম গোল করে দলকে জয় এনে দেন। ব্রাজিলকে হারান ১-০ গোলের ব্যবধানে। ঘরের মাঠে পেরুকে উড়িয়ে নবম কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে সেলেকাওরা। পরের দেখাতেই শোধ নিল ল্যাতিন আমেরিকার দেশ পেরু।

আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচ খেলেই জয়হীন থাকল ব্রাজিল। আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে ব্রাজিল। ওই ম্যাচেও পিছিয়ে ছিল ব্রাজিল। ইনজুরি কাটিয়ে হলুদ জার্সিতে ফেরা নেইমারের গোলে ব্রাজিল হার এড়ায় ওই ম্যাচে। এবার পেরু হারের স্বাদ দিল ব্রাজিলকে। তিতের দলের তাই ভালো গেলো না প্রীতি ম্যাচের সূচিটা। বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হারের পর ১৭ ম্যাচ অপরাজিত ছিল সেলেকাওরা। ছেদ পড়ল সেই যাত্রায়। অক্টোবরে প্রীতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সিঙ্গাপুরে মুখোমুখি হবে ব্রাজিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765