বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




স্বর্ণের দাম কমল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
?????? ??????,???????????,rtvonline,

টানা কয়েকদফা বাড়ার পর এবার কমল স্বর্ণের দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার নতুন এ দাম নির্ধারণ করে দেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে বাজারে সব ধরনের স্বর্ণ ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমে বিক্রি হবে।

২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২৯ হাজার ১৬০ টাকা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্যও হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পরদিন সে দামে বিক্রি শুরু হয় স্বর্ণ।

মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হয় ৫৮ হাজার ২৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৩০ হাজার ৩২৬ টাকা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765