শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




দেশ থেকে বছরে পাচার হচ্ছে ৭৫ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশে ধনাঢ্য ব্যক্তিদের আয় বাড়ার হার বিশ্বে সবচেয়ে বেশি। বছরে দেশ থেকে পাচার হচ্ছে ৭৫ হাজার কোটি টাকা। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন গার্মেন্টস মালিকরা। কিন্তু এই খাতের ৩৫ লাখ শ্রমিক আগের মতোই দরিদ্রই থেকে গেছেন। শনিবার সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত সেমিনারে এসব তথ্য জানান প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম। খবর যমুনা টিভি

সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, ক্রমবর্ধমান আয় বৈষম্য মোকাবেলা করা দুরূহ কাজ, কিন্তু অসম্ভব নয়। এক্ষেত্রে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা প্রয়োজন। কঠোর দিক নির্দেশনা দরকার। রাজনৈতিক নীতি পরিবর্তন ছাড়া তা অর্জন করা যাবে না জানিয়ে তারা বলেন, সমাজের শক্তিধর ধনাঢ্য গোষ্ঠীগুলোর কায়েমী স্বার্থ আয় পুণর্বণ্টন নীতি ভণ্ডুল করে দিতে চায়।

জিরো টলারেন্সকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতি দমনে কঠোর বিধানের তাগিদ দেন অর্থনীতিবিদরা। সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, জনগণ যাতে মুনাফাবাজির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আরও জানানো হয়, বর্তমানে জিডিপির মাত্র দশমিক ২ শতাংশ ব্যয় হয় দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে। এ ক্ষেত্রে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765