বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




ব্রাজিল-আর্জেন্টিনার নতুন মিশন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

রাশিয়া বিশ্বকাপের পর ঘরের মাঠে কোপা আমেরিকায় চোখ ছিল ব্রাজিলের। সেই পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন ব্রাজিল কোচ তিতে। কিন্তু হার মেনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং ফরোয়ার্ড লিওনেল মেসি। এবার নতুন মিশন শুরু করছে দুই দল। ২০২০ সালের কোপা আমেরিকা হবে আর্জেন্টিনায়। তার সঙ্গে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং শিরোপা জয়ের লক্ষ্য তাদের।

সেই যাত্রা শুক্রবার থেকে শুরু হবে আর্জেন্টিনার। চিলির বিপক্ষে ওই প্রীতি ম্যাচ দিয়েই নতুন মিশন শুরু হচ্ছে আর্জেন্টিনার। যদিও দুই ম্যাচের জন্য মেসিকে পাচ্ছেন না আলবেসেলেস্তেরা। তবে মেসি না থাকায় চিন্তিত নন আর্জেন্টিনা কোচ। বরং তরুণদের সুযোগ দিয়ে মূল আসরের জন্য ভালো দল গড়তে চায় তারা। শুক্রবার সকাল ৮টায় চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে তাদের সেই সূচনা।

২০২২ সালে কাতারে হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা। ওই টুর্নামেন্টেও ভালো করা চায়। সব মিলিয়ে দুর্দান্ত প্রস্তুতির আশা দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে ব্রাজিলও কাতার বিশ্বকাপের পাশাপাশি পরের কোপা আমেরিকার জন্য নিজেদের প্রস্তুত করতে মরিয়া। সে লক্ষ্যে শনিবার ভোর সাড়ে ৬টায় কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে তারা।

চার দিনের বিরতী দিয়ে ব্রাজিল পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। দু্ই ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন নেইমার। তবে তিনি খেলবেন কি-না বলা যাচ্ছে না। এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিএসজির হয়েও চলমান মৌসুমে মাঠে নামা হয়নি তার। সেক্ষেত্রে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে তরুণ ভিনিসিয়ুসের। যদিও কুতিনহো-রবার্তো ফিরমিনোদের ভিড়ে একাদশে ভিনিসিয়াস জায়গা পাবেন কি-না বলা যাচ্ছে না।

চিলি ম্যাচের পরে আর্জেন্টিনা খেলবে মেক্সিকোর বিপক্ষে। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই চিলিকে হারিয়েছে আলবেসেলেস্তেরা। তবে মেসির সঙ্গে সার্জিও আগুয়েরো এবং ডি মারিয়ারা না থাকায় পরীক্ষায় পড়তে হতে পারে আর্জেন্টিনার। তরুণদের ওপর ভরসা করে এর আগেও অবশ্য সাফল্য পেয়েছে আর্জেন্টিনা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765