বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




আরও বাড়ল স্বর্ণের দাম

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম। এবার সব ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় দেড় হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেট মানের স্বর্ণ কিনতে এখন দিতে হবে ভরিপ্রতি ৫৪ হাজার ৫২৯ টাকা। ২১ ক্যারেট মানের স্বর্ণের দর দাঁড়ালো ৫২ হাজার ১৯৬ টাকা।

আজ মঙ্গলবার থেকে বাজারে নতুন দর কার্যকর করার কথা জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে গত চার সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তিন দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম।

এর আগে গত ২৪ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। ওইদিন থেকে প্রতিভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ ৫৩ হাজার ২৬ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ৫১ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ৪৬ হাজার ১৪ টাকা ও সনাতনী স্বর্ণ ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেট মানের স্বর্ণের দর ধরা হয়েছে ৪৭ হাজার ১৮০ টাকা। এর আগের কয়েক দফায় সনাতনী স্বর্ণের দর ২৬ হাজার ৮২৭ টাকায় অপরিবর্তিত রাখা হলেও এবার বাড়ানো হয়েছে এক হাজার টাকা। তবে এবারও রূপার দর বাড়ানো হয়নি, বিক্রি হবে আগের মতো ভরিপ্রতি ৯৩৩ টাকায়।

দর বাড়ানোর কারণ হিসেবে সোমবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত এক দশকের মধ্যে এখন সর্বোচ্চ। এ ছাড়া দেশি বুলিয়ন বাজারেও দর বেড়েছে। এ দুই কারণে সার্বিক বিবেচনায় দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765