শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাংলাদেশের পরবর্তী সিরিজের সূচি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

বিশ্বকাপ শেষে কোনো বিশ্রাম পাননি বাংলাদেশ ক্রিকেটাররা। ইংল্যান্ড থেকে দেশে ফিরেই শ্রীলংকা পাড়ি জমাতে হয়। লংকা সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারা। এবার অবশ্য কিছুদিন বিরতি পাচ্ছেন টাইগাররা।

যদিও এরপর আবারো ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে তাদের। আগামী অক্টোবরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। একই মাসে টাইগারদের সঙ্গে এক টেস্ট ও দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে আফগানিস্তান।

এর আগে সেপ্টেম্বরে আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চিন্তা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আপাতত সেটি স্থগিত থাকছে। কারণ, সম্প্রতি আইসিসির সদস্যপদ হারিয়েছে জিম্বাবুয়ে। অবশ্য আরেকটি দলকে আনার কথা জানিয়েছে বিসিবি। কিন্তু সেটি এখন্ও নিশ্চিত হয়নি।

ফলে লম্বা বিরতি পেতে পারেন তামিম-মুশফিকরা। প্রায় দুই মাস পর মাঠে নামতে হতে পারে তাদের। তবে এর পর টানা দুই মাস ব্যস্ত থাকতে হবে। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে নভেম্বরে ভারতের মাটিতে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে যাবেন সাকিবরা। এ সফর দিয়েই চলতি বছর শেষ করবেন তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765