শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের কারণ জানালেন সৌম্য

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাত ছাড়া হয়ে গিয়েছিল আগেই। বুধবার ছিল লজ্জা থেকে বাঁচার ম্যাচ। সেই ম্যাচেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২২ রানের বড় ব্যবধানে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে বাংলাদেশ দল। লজ্জায় শেষ হয় সিরিজ।

বুধবার প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছিল ২৯৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও হতাশার ছবি।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ছন্ন ছাড়া লাল সবুজরা। তবে এমন হতাশার দিনেও খানিকটা উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও খেলেছেন ৬৯ রানের ইনিংস। এছাড়া দলের অন্যদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে এসে ওপেনার সৌম্য সরকার বলেন, তিন বিভাগে ব্যর্থতাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের কারণ। তবে প্রতিটি ম্যাচে ক্রিকেটাররা সেরাটা দিতে পারলে ফলাফলটা অন্যরকম হতে পারতো বলে মনে করেন তিনি। এছাড়া, এ সিরিজের ভুলগুলো শুধরে পরবর্তী সিরিজে ভালো খেলার লক্ষ্য থাকবে বলেও জানান সৌম্য।

তারকা এই ব্যাটসম্যান বলেন, আমাদের দায়িত্ব থেকে সঠিকভাবে খেলতে পারতাম। তাহলে রেজাল্টটা ভিন্ন হতো। সেই সাথে আমরা সবার জায়গা থেকে খেলতে পারি নাই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765