বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নাফনদে নৌকায় মিলল ৭ লাখ পিস ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

কক্সবাজারের টেকনাফে নাফনদের তীরে নৌকা থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টর্গাড সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার ভোরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন জালিয়ার-দ্বীপ নামক এলাকা থেকে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।

কোস্টর্গাড টেকনাফ স্টেশন কমান্ডার লে. মোহাম্মদ সোহেল রানা জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফনদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকছে- এমন সংবাদের ভিত্তিতে তিনিসহ কোস্টগার্ডের একটি দল নাফনদীর জালিয়া-দ্বীপ এলাকায় অভিযানে যান। এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে নৌকাটি নাফনদে ডুবিয়ে দিয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। পরে নৌকাটি পানি থেকে তুলে তল্লাশি চালিয়ে ৬ বস্তা ইয়াবা পাওয়া যায়। গণনা করে দেখা যায়, বস্তাগুলোতে ৭ লাখ পিস ইয়াবা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765