বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার সম্ভাব্য একাদশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

বিশ্বকাপে আশানুরূপ পারফরম করতে পারেনি শ্রীলংকা। অবশ্য তাদের দলটি ছিল নড়বেড়। ষষ্ঠ স্থানে থেকে অভিযান শেষ করেছে তারা। লংকানদের চোখ আগামী বিশ্বকাপে। এ লক্ষ্যে এখন থেকেই দল গোছানোর কথা ভাবছে তারা।

শুরুটা করছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে। যার প্রথমটিতে শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামছেন স্বাগতিকরা। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

এ ম্যাচ খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন লংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে একাদশে থাকছেন তিনি তা নিশ্চিত। বিদায়ী ম্যাচে তাকে জয় উপহার দিতে চান অনুজরা। যদিও দলে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।

সবকিছু মাথায় রেখেই একাদশ সাজাবে শ্রীলংকা। সুযোগ পাচ্ছেন কয়েকজন উদীয়মান ক্রিকেটার। টাইগারদের বিপক্ষে নামবেন তরুণ আভিস্কা ফার্নান্দো। সঙ্গে অভিজ্ঞ দুই কুশল-পেরেরা ও মেন্ডিস থাকছেন। খেলবেন থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো মাথিউস।

বাংলাদেশের বিপক্ষে যেমন হতে পারে শ্রীলংকা একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, আকিলা ধনঞ্জয়া ও লাসিথ মালিঙ্গা।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765