বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




পাকিস্তান ক্রিকেট দলের উন্নতি করেই আমি ছাড়ব : ইমরান

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

প্রধানমন্ত্রী হওয়ার প্রথম মার্কিন সফরে ইমরান খান। মার্কিন মুল্লুকে গিয়ে পাকিস্তান ক্রিকেটকে ভবিষ্যতে ফের বিশ্বসেরা করার প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপ জয়ী পাকিস্তানি অধিনায়ক।

২০১৯ বিশ্বকাপে পাঁচ নম্বরে শেষ করেছে পাকিস্তান। অল্পের জন্য সেমিফাইনাল পৌঁছাতে পারেনি সরফরাজ অ্যান্ড কোং। লিগের ৯ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং তিনটি হেরেছিল পাকিস্তান। একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট হলেও রান-রেটে পিছিয়ে থাকায় শেষ চারে ওঠা হয়নি সরফরাজদের। ফলে পাঁচ নম্বরেই সন্তুষ্ট থাকতে হয় ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়নদের। ২৭ বছর আগে ইমরানের হাত ধরেই বিশ্বসেরা হয়েছিল পাকিস্তান।
রবিবার ওয়াশিংটন ডিসি’কে পাক কমিউনিটি এলাকায় বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, এই বিশ্বকাপে পর আমি সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তান ক্রিকেট দলের উন্নতি করেই আমি ছাড়ব। পাকিস্তান ক্রিকটকে আমি বদলে দেব। আমি জানি, এবার অনেকেই হতাশ হয়েছে। আশা করি পরের বিশ্বকাপে আমাদের দেখবে দারুম পেশাদর দল হিসেবে। সেটা হবে সেরা পাকিস্তান টিম। আমার কথা মনে রাখবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765