শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বিশ্বকাপ ফাইনাল বিতর্কে মুখ খুলল আইসিসি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

লর্ডসে ফাইনাল শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। মূল ম্যাচ টাই হওয়ার পর গড়াল সুপার ওভারে, তারপর সেখানেও টাই। শেষপর্যন্ত মূল ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকায় জয়ী ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ওশেনিয়া অঞ্চলের দলটির পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটানুরাগীরা। অনেকেই আইসিসির এ নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

এরই সঙ্গে সমালোচনায় যোগ হয়েছে ইংলিশদের ইনিংসের ৫০ ওভারের চতুর্থ বলটিতে ৬ রান দেওয়ার ঘটনাটিও। বলটি বেন স্টোকস মারেন মিড উইকেটে। সেখান থেকে বলটি কুড়িয়ে উইকেটরক্ষকের উদ্দেশে ছুড়েন মার্টিন গাপটিল। সেই সময় দ্বিতীয় রানের জন্য প্রাণপণে ছুটেন স্টোকস। গাপটিলের ছোড়া বলটি উইকেটরক্ষকের কাছে পৌঁছানোর আগেই স্টোকসের ব্যাটে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। ফলে ইংল্যান্ডকে ৬ রান উপহার দেন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা।
নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের পাঁচ রান পাওয়ার কথা। কারণ স্টোকস দ্বিতীয় রান সম্পূর্ণ করেননি। কিন্তু আম্পায়াররা ইংল্যান্ডকে ছয় রান দেন। এই একটি রানই ম্যাচে বিরাট পার্থক্য গড়ে দেয়। যা নিয়ে ম্যাচ শেষ একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার মুখ খুলেছেন। কিউয়ি ক্রিকেটারদের পাশাপাশি, অস্ট্রেলিয়া কিংবা ভারতীয়রাও আইসিসির এই নিয়মে অবাক, বিরক্তও।

এবার আসরে নামতে বাধ্য হল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘‌মাঠে আম্পায়াররা সিদ্ধান্ত নেন নিয়ম মেনেই। তাই আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে পারি না আমরা।’‌ অর্থাৎ দায় এড়িয়ে গেল আইসিসি। বুঝিয়ে দিল, আম্পায়াররা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল আগেই বলে দিয়েছিলেন, এক রান অতিরিক্ত পেয়েছে ইংল্যান্ড।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765