শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




জন্মভূমিকেই হারিয়ে দিলেন বেন স্টোকস!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯
বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে

এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন ক্রিকেটার যারা এক দেশে জন্মগ্রহণ করলেও অন্য দেশের হয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসও রয়েছেন এই তালিকায়। অবাক হচ্ছেন তাই না, হওয়ারই কথা।

বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। ১৯৯১ সালে দেশটির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণ করেন তিনি। তবে ১২ বছর বয়সে উত্তর ইংল্যান্ডে পাড়ি জমান এবং সেখানে স্থানীয় ক্রিকেটের সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর ২০১১ সালের আগস্টে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আর রবিবার রাতে যেটা করলো সেটা তো পুরো ক্রিকেট বিশ্বই দেখেছে।
ফাইনালে বেন স্টোকস যখন ব্যাটিংয়ে নামে ৭১ রানে তিন উইকেট হারিয়ে ঝুঁকছে ইংল্যান্ড। অধিনায়ক ইয়ন মরগান আউট হওয়ার সময় স্কোরবোর্ড বলছে ৮৬-৪। তখনই হয়তো অনেকে ভেবেছিল এই অবস্থা থেকে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ, বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি বাটলারের।তার উপরে ফাইনালের চাপ। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে ১১০ রানের জুটি গড়ে বাটলার ও স্টোকস। ৬০ বলে ৫৯ রান করে বাটলার। তবে অপরাজিত ৮৪ রানে নায়ক স্টোকস। যে রানের কল্যাণে ম্যাচ টাই হয়। সুপার ওভারেও তার ব্যাট হেসেছে। যে কারণে ৬ বলে ১৬ রানের মতো লড়াকু টার্গেট দিয়ে সক্ষম হয় ইংলিশরা।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765