শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আকরাম-পন্টিংয়ের বাজির ঘোড়া ইংল্যান্ড

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯
রিকি পন্টিং ও ওয়াসিম আকরাম

লর্ডসে আজ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীরা দুভাগে বিভক্ত। কেউ নিউজিল্যান্ডের পক্ষে, কেউ আবার ইংল্যান্ডের সমর্থন দিচ্ছেন। কিংবদন্তি ক্রিকেটাররাও এর বাইরে নন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন, ইংলিশ ক্রিকেটারদের হাতে বিশ্বকাপ দেখতে পাচ্ছেন। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের বাজির ঘোড়াও ইংল্যান্ড।

বিশ্বকাপের শুরু থেকেই ইংল্যান্ডকে ফেবারিটের চোখে দেখে আসছেন পন্টিং। দুবার বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডই জিতবে। বিশ্বকাপ শুরুর আগেই এ কথা বলেছি। তাদের হারানো সত্যিই অনেক কঠিন।’ এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের ভূমিকায় দেখা গেছে পন্টিংকে। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে বলে মনে করেন পন্টিং। কিন্তু আজ ফাইনালে তিনি এগিয়ে রাখছেন ইংল্যান্ডকেই।

পন্টিং বলেন, ‘টানা দুটি ফাইনাল খেলা তাদের জন্য দারুণ অর্জন। নিশ্চিতভাবেই গত টুর্নামেন্টের অভিজ্ঞতা এবার তারা কাজে লাগাবে। যেখানে ইংল্যান্ড দলের কোনো ক্রিকেটারেরই এর আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। এসবের পরও ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। কারণ তারা এতটাই ভালো দল যে না জেতাটাই কঠিন।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াসিম আকরাম অবশ্য অন্য কারণে এগিয়ে রাখছেন ইংল্যান্ডকে। ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে এই ওয়াসিমের সুইংয়েই বিধ্বস্ত হয়ে হেরেছিল ইংল্যান্ড। তবে বেশ আগে থেকেই ইংল্যান্ড এ পেসারের ‘দ্বিতীয় ঘর’। আজকের ফাইনাল নিয়ে ওয়াসিমের টুইট, ‘বিশ্বকাপের দুটি আয়োজক দেশই অনেক পাকিস্তানির ঘর। তবে ইংল্যান্ড আমার কাছে দ্বিতীয় ঘর—গত ত্রিশ বছরের বেশি সময়ের জন্য। আমি ইংল্যান্ডকেই সমর্থন করছি।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765