শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




দেশের মাটিতে স্মরণীয় বিদায় হবে মাশরাফির : পাপন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শেষে মাশরাফি যখন অবসর ঘোষণা দিলেন না, তখন গুঞ্জন শোনা গিয়েছিল দেশের মাটিতেই হয়তো বিদায় নেবেন তিনি। তার জন্য বিসিবি একটি সিরিজের আয়োজন করবে। এবার বিসিবি সভাপতির মুখেই শোনা গেল এমন কথা। গতকাল লন্ডনে সংসদীয় বিশ্বকাপে খেলতে গিয়ে সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, দেশের মাটিতে শেষ ম্যাচ খেলেই আন্তর্জাতিক অঙ্গন থেকে জাতীয় দলের অধিনায়ক।

মাশরাফির ব্যাপারে বোর্ড সভাপতি বলেন, ‘মাশরাফিকে দেশের মাটিতে স্মরণীয় বিদায় দেওয়ার চিন্তা-ভাবনা করছি। আমরা একটি সিরিজ এমনভাবে আয়োজন করব, যাতে সে দেশের মাটিতেই বীরের মতো বিদায় নিতে পারে।’

মাশরাফির ভবিষ্যত নিয়ে কথা বলার পাশাপাশি বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসাও করেন পাপন, ‘বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় চরিত্র। এক, মাশরাফি সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। দ্বিতীয়, সাকিব আল হাসান সর্বকালের সেরা পারফরমার। সেই সেরা অধিনায়ককেই আমরা চেষ্টা করব দেশের মাটিতে সেরা বিদায়ের ব্যবস্থা করতে এবং সেটা যেন স্মরণীয় হয়ে থাকে।’

এদিকে, কোচ স্টিভ রোডসের থাকা না-থাকা নিয়ে প্রশ্ন করা হয় পাপনকে। তিনি বলেন, ‘রোডসকে বাদ দেয়া হয়নি। তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলছি। আমরা আমাদের চিন্তা-ভাবনা তাকে জানিয়েছি। সে আমাদের ভাবনার সঙ্গে একমত হয়নি। তাই আমরা ধরে নিয়েছি রোডস আর থাকবেন না। এখন লাস্ট কল রোডসের। আমি অপেক্ষায় আছি, হয়তো আজকালের মধ্যেই তার লাস্ট কলটা জানা যাবে। হয়তো-বা আজ বা কাল সে তার লাস্ট কল জানিয়ে দিতে পারেন।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765