সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর মডেল থানার যৌথ অভিযানে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে। এ সময় চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলায় ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জেলা গোয়েন্দা শাখা এবং সদর মডেল থানা তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে গত ২ আগস্ট একজন আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে চোরাই ইজিবাইক কেনাবেচার একটি সংঘবদ্ধ চক্রের তথ্য পাওয়া যায়।

পরে ৩ আগস্ট জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানার যৌথ অভিযানে বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার বাসাবাটি এলাকার ফারুক হাওলাদার (২৮), শাহ আলম (২৯), ফতেপুর এলাকার আব্দুল্লাহ সরদার (২১) এবং খারদ্বার এলাকার আব্দুল হালিম (৪৫)।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ ৫টি মামলা রয়েছে। শাহ আলমের বিরুদ্ধে রয়েছে ২টি চুরির মামলা। অপর দুই আসামিরও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করা হচ্ছে। তিনি আরও জানান, চোরাই যানবাহন ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765