শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় মেম্বর প্রার্থীর চাচা নিহত, আহত-১৫, বাড়ীঘর ভাংচুর

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

বাগেরহাটের মোল্লাহাটে প্রতিদ্বন্দি দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদ শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাষন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নারীসহ ১৫ জন আহত হয়েছে। নিহত আসাদ শেখ চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মামুন শেখের চাচা এবং শাষন গ্রামের মৃত কানাই শেখের ছেলে। নিহতের ঘটনার পরপরই দুই প্রতিদ্বন্দি প্রার্থীর সমর্থকদের বাড়ীঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বাগেরহাটে অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: শাফিন মাহমুদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পুলিশ জানায়, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাষন গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এক পর্যায়ে ইউপি সদস্য প্রার্থী কিবরিয়ার কর্মী-সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দি প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মামুন শেখের চাচা আসাদ শেখ নিহত ও উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়। এরপর পরই গোটা এলাকায় দুই প্রতিদ্বন্দি প্রার্থীর কর্মী-সমর্থকরা নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর ও হামলা করা হয় বাড়ীঘরে। পুলিশ আহতদের উদ্ধার করে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।

বাগেরহাটে অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: শাফিন মাহমুদ ঘটনাস্থল থেকে মোবাইলে জানান, সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ও আহতের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।##

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765