রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে প্রাথমিক শিক্ষক মহাজোটের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
বাগেরহাটে প্রাথমিক শিক্ষক মহাজোটের মানববন্ধন

টাইম স্কেল বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ ও শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, শিক্ষক নেতা জাকির হোসেন, চিত্য রঞ্জন শাহা, মিজানুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসেন, মো: আবুবকর, অরুণা রাণী বিশ্বাস প্রমুখ।

পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের কাছে প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত এই স্মারক লিপি প্রদান করেন।
বক্তারা বলেন, জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য যতগুলো আইন ও পরিপত্র মন্ত্রণালয় কর্তৃক জারী করা হয়েছে তার কোনটাতেই জাতীয়করণের তারিখ থেকে চাকুরীকাল গণনা করার কথা বলা হয় নাই। কিন্তু ৮ বছর পর বিধি ৯ উপবিধি-১ এর ভুল ব্যাখ্যা দিয়ে ষড়যন্ত্রকারীদের কু-প্ররোচনায় জাতীয় করণের পূর্বের চাকুরী কাল গনণা না করে হিসাব রক্ষন অফিসগুলো জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলনকৃত টাইম স্কেল ফেরৎ প্রদানের জন্য অপচেষ্টা চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় ১২ আগস্ট সাত বছর পর টাইম স্কেল কর্তনের জন্য একটি পত্র জারি করে অর্থমন্ত্রণালয়। এর জন্য ৪৮৭২০ জন শিক্ষ দারুন ভাবে ক্ষতিগ্রস্থ হবেন। তারা এই পরিপত্র প্রত্যাহারের দাবী জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765