রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ট্রাম্প গুলি খেলেও কাঁদবে না মেলানিয়া!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি যদি আততায়ীর গুলির শিকার হন, তার জন্য কাঁদবেন না স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইন জানায়, মঙ্গলবার রাতে ওয়াশিংটনে ট্রাম্প হোটেলে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে বক্তব্য এমনটা জানান তিনি।

সেখানে ২০১৭ সালে ভার্জিনিয়ায় কংগ্রেসনাল বেসবল অনুশীলনে বন্দুক হামলার কথা স্মরণ করেন ট্রাম্প। ওই ঘটনায় গুরুতর আহতের মধ্যে ছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতা স্টিভ স্ক্যালিসও। ট্রাম্প হোটেলে এদিন অনুষ্ঠানে ছিলেন তিনি।

গুলিবিদ্ধ স্ক্যালিসকে হাসপাতালে দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন ট্রাম্প। সেদিন স্ক্যালিসের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমি যখন দুর্ভাগ্যজনক দিনটিতে হাসপাতালে গিয়ে তার (স্ক্যালিসের স্ত্রী) সঙ্গে দেখা করলাম, তখন তিনি কাঁদছিলেন।’

তিনি বলেন, ‘তবে অনেক স্ত্রীই স্বামীর এমন ট্র্যাজেডিতে সেভাবে প্রতিক্রিয়া দেখান না। আমি জানি আমার ক্ষেত্রে সেটাই হবে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765