শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




লিভারপুল-আর্সেনাল ম্যাচে ১৯ গোল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

আর্সেনালকে হারিয়ে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। তবে অন্য কারণে আলোচনায় ম্যাচটি। এতে হয়েছে ১৯ গোল।

নির্ধারিত সময়ে দুদল করে ১০ গোল। এই সময়ে ৫-৫ গোলে সমতা থাকে। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে লিভারপুল। অর্থাৎ ৫ বারই জালে বল জড়ান অলরেডরা। আর চারবার নিশানাভেদ করে আর্সেনাল। কেবল একবার পারেননি তারা।

বুধবার রাতে অ্যানফিল্ডে শুরুতে এগিয়ে যায় লিভারপুল। ষষ্ঠ মিনিটে আর্সেনালের স্কোড্রান মুস্তাফি নিজেদেরই জালে বল জড়ালে লিড পান স্বাগতিকরা। ১৯ মিনিটে লুকাস তোরেইরার গোলে সমতায় ফেরেন অতিথিরা।

২৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এগিয়ে দেন আর্সেনালকে। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ১৮ বছর বয়সী এ ব্রাজিলিয়ান। ফলে স্কোরলাইন হয় ৩-১। ৪৩ মিনিটে স্পট কিকে গোল করে লিভারপুলকে কিছুটা স্বস্তি এনে দেন জেমস মিলনার। এতে ৩-২ ব্যবধান নিয়ে বিরতিতে যান স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টাআক্রমণে এগিয়ে চলে খেলা। ৫৪ মিনিটে এইন্সলে মেইতল্যান্ড-নাইলসের গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল। পরের ৪ মিনিটে ২ গোল করে লিভারপুল। অলরেডদের হয়ে ৫৮ মিনিটে অ্যালেক্স-অক্সলেড চেম্বারলেইন এবং ৬২ মিনিটে ডিভোক ওরিগি গোল করে ম্যাচ জমিয়ে দেন।

এতে ৪-৪ সমতায় আসে ম্যাচ। সেখান থেকে ৭০ মিনিটে জোসেফ উইলকের গোলে আবারও এগিয়ে যায় আর্সেনাল। তবে ইনজুরি টাইমে লিভারপুলকে সমতা এনে দেন ওরিগি। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে পাঁচটি গোল আদায় করে নেয় লিভারপুল। তবে আর্সেনাল পারেনি। অলরেডদের গোলরক্ষক কেলেহার গানারদের দানিয়েল সেবায়োসের শট ঠেকিয়ে নায়ক বনে যান। ফলে ম্যাচ থামে ১৯ গোলের রোমাঞ্চে!

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765