শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে শঙ্কা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

আগামী ৩ নভেম্বর দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ভারত-বাংলাদেশের। তবে বায়ুদূষণের কারণে ম্যাচটি আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গেল কয়েক বছর ধরে শীতকালে ব্যাপক বায়ুদূষণের শিকার হচ্ছে ভারতের রাজধানী দিল্লি। এবার শীত আসার আগেই শহরটির বাতাসের অবস্থা উদ্বেগজনক। উল্লেখযোগ্য হারে দূষিত ধূলিকণার মাত্রা বাড়ছে।

বায়ুদূষণের ফলে গেল বছর দিল্লির দৃশ্যমানতা কমে গিয়েছিল। যার জেরে বহু ক্রিকেট ম্যাচ বাতিল হয়। এমনকি ফিরোজ শাহ কোটলায় মাস্ক পরে খেলতে নামেন শ্রীলংকার ক্রিকেটাররা। এবারও অবস্থা একই রকম।

আগামী মাসে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বাড়তে পারে। ফলে কমতে পারে দৃশ্যমানতা। এমন পরিবেশে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। আগামী এক মাসের মধ্যে অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা কম।

দিল্লি প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) জানিয়েছে, বায়ুদূষণে তাদের নিয়ন্ত্রণ নেই। তবে ম্যাচ আয়োজনের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলছে, অবস্থা নিয়ন্ত্রণে চলে আসবে। বাংলাদেশের সফর সুবিধাজনক করতেই দিল্লিতে প্রথম ম্যাচ রাখা হয়েছে। সাকিবরা এখানে এসে প্রথম ম্যাচ খেলবেন। এর পর কলকাতায় টেস্ট খেলে রওনা হবেন দেশের উদ্দেশে। নাগপুর, রাজকোট ও ইন্দোরে বাকি ম্যাচগুলো খেলবেন টাইগাররা।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১০ নভেম্বর। দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। এর পর ২২ নভেম্বর ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এ সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবেন সাকিব-মুশফিকরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765