শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারত- বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচে ভারতের জয়

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

জেলার আদিতমারী উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল প্রতিযোগিতায় ২-০ গোলে ভারত বাংলাদেশকে হারিয়ে জয় লাভ করেছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ফরহাদ আলম সুমন বলেন, ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথমবারের মতো আদিতমারী উপজেলায় ভারত-বাংলাদেশের প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার জিএস সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় ভারতের পশ্চিমবঙ্গের গ্রীনল্যান্ড ডুয়ার্স ভ্যার্টান্স স্পোর্টস ক্লাব একাদশ বাংলাদেশের লালমনিরহাট সোনালী অতীত ফুটবল ক্লাব একাদশকে দুই-শুণ্য গোলে হারায়। এ প্রতিযোগিতাকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে উৎসবের আমেজ দেখা দেয়।
এর আগে প্রতিযোগিতায় অংশ নিতে গত সোমবার বিকেলে বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের গ্রীনল্যান্ড ডুয়ার্স ভ্যার্টান্স স্পোর্টস ক্লাবের ৩০ সদস্যের একটি দল লালমনিরহাটে পৌঁছেন।

ভারতীয় এ ফুটবল দলটি বাংলাদেশের রাজধানী ঢাকায় দুইটি, রংপুরেও একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবেন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। এসময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765