শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ছেলেবেলার সঙ্গীকে জীবনসঙ্গী করলেন রাফায়েল নাদাল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

১৯ বারের গ্র্যান্ডস্লামজয়ী বিশ্ববিখ্যাত টেনিস তারকা রাফায়েল নাদাল অবশেষে বিয়ে করলেন ছেলেবেলার সঙ্গী জিসকা পেরেলোকে।

তাদের মধ্যে গত ১৪ বছর ধরে প্রণয় চলছে। ম্যালোরকার এক প্রসাদে সাড়ে তিনশ বনেদী অতিথি নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়।

শনিবার ক্লে কোর্টের কিং ম্যালোরকার এক অসাধারণ দুর্গে তার ১৪ বছরের সঙ্গী জিসকা পেরেলোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবর রয়টার্সের।

বিয়ের এই অনুষ্ঠান ছিল একেবারে ব্যক্তিগত। উনিশ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাদাল গাঁটছড়া বাঁধলেন ৩১ বছর বয়সী পেরেলোর সঙ্গে।

অতিথিদের মধ্যে ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্পেনের রাজা হুয়ান কার্লোসও ছিলেন বলে শোনা গেছে।

আরও জানা গেছে, তারকা শেফ মিশেলিন অনুষ্ঠানের ভূরিভোজের দায়িত্বে ছিলেন। ৩৩ বছর বয়সী নাদালের ছোট বোন মারিবেলের বন্ধু ছিলেন তার স্ত্রী। বোনের মাধ্যমেই দুজনের পরিচয়, তার পর প্রেম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765