শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




আইসিসি’র সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

অবশেষে আইসিসি’র সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। গত সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিসি’র সদস্যপদ ফিরে পেল নেপালও।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে গত জুলাই মাসে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করে আইসিসি। দেশের ক্রিকেট বোর্ডের ওপর সে দেশের সরকার হস্তক্ষেপ করায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
সোমবার দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সে দেশের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই জিম্বাবুয়েকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। আইসিসি’র শর্তগুলি মেনে নেওয়ায় এবং জিম্বাবুয়ে ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি মিলতেই এই পদক্ষেপ আইসিসি’র। এমনকি, জিম্বাবোয়ে ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসি যে সচেষ্ট থাকবে সে বিষয়েও নিশ্চয়তা মিলেছে।

অন্যদিকে, আইসিসি’র নিয়ম লঙ্ঘণের জন্য ২০১৬ সালে সাময়িকভাবে নেপালকেও বরখাস্ত করে আইসিসি। তবে নেপাল ১৭ সদস্যের বোর্ড গঠন করে আইসিসি’র অনুমোদন নেয়। আর তারপরই নেপালেরও সদস্যপদ ফিরিয়ে দেয় আইসিসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765