রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার বিকেলে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসবেন তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফিফা সভাপতির ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট।

মূলত ৫ সদস্যের একটি দল ঢাকায় আসবে। যার নেতৃত্বে থাকবেন ফিফা সভাপতি। এশিয়ার বিভিন্ন দেশে শুভেচ্ছা সফর করছেন ফিফা সভাপতি। মঙ্গোলিয়া সফর শেষ করে ঢাকায় আসবেন তিনি। আর ঢাকা সফর শেষ করে উড়াল দেবেন লাওসের উদ্দেশ্যে।

এবার নিয়ে চতুর্থবার ঢাকায় আসবেন ফিফার কোনো সভাপতি। আশির দশকে প্রথমবার ঢাকায় এসেছিলেন তখনকার ফিফা সভাপতি হোয়াও হ্যাভেলাঞ্জ। ২০০৬ ও ২০১২ সালে আসেন সেফ ব্ল্যাটার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765