শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




৪২ বছর পর মা-বাবার সন্ধানে জার্মানি থেকে বাংলাদেশে সেলিনা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

৪২ বছর পর মা-বাবার সন্ধানে জার্মানি থেকে বাংলাদেশে এসেছেন সেলিনা। ১৯৭৬ সালে বাবা-মাহীন পথে পড়ে থাকা শিশুটিকে নিয়ে যান এক কানাডিয়ান দম্পতি। ঐ সময় সে ছিল পাঁচ দিনের শিশু, নাম তারা। বাড়ি ছিল জামালপুর জেলার সরিষাবাড়ির গাইতাপাড়া গ্রামে। এরপর কেটে গেছে ৪২ বছর।

সেই তারা এখন সেলিনা, থাকেন জার্মানিতে। আছে এক ছেলে আর এক মেয়ে। সেলিনা বাংলাদেশে এসেছেন তার বাবা-মাকে খুঁজে বের করতে। গত মঙ্গলবার সেলিনা যান জামালপুরের সরিষাবাড়ির গাইতাপাড়া গ্রামেও। কিন্তু তার বাবা-মার দেখা পাননি। গত বুধবার সন্ধ্যায় এসেছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবে। নিজের জীবন নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

সেলিনা জানান, তার কানাডিয়ান পিতা ছোটবেলাতেই জানিয়েছিলেন যে তার দেশের বাড়ি বাংলাদেশে। মাত্র পাঁচ দিন বয়সে তাকে পথে রেখে যায় তার বাবা-মা। এরপর এক লোক তাকে কুড়িয়ে পায়। ঐ সময় সরিষাবাড়ির পথে যাচ্ছিলেন এক কানাডিয়ান দম্পতি। সেই দম্পতি তাকে কানাডায় নিয়ে যান। এরপর বাংলাদেশের তারা কানাডাতে সেলিনা নামে বড়ো হতে থাকেন। একপর্যায়ে সেলিনা তার পালক বাবার সঙ্গে কানাডা থেকে জার্মানি চলে যান।

বর্তমানে তিনি একটি হাসপাতালে চাকরি করেন। তার সঙ্গে আছেন তার পালক বাবা-মাও। সে তার জার্মান বন্ধু মার্ক সিয়েরারকে নিয়ে বাংলাদেশে আসেন দু-সপ্তাহ আগে। এখানে এসে সেলিনার সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের দেলোয়ার হোসেনের। দেলোয়ার গত মঙ্গলবার তাদের সরিষাবাড়ির গাইতাপাড়া গ্রামে নিয়ে গেলেও নিজের বাবা-মার সন্ধান পাননি সেলিনা। সেলিনা জানান, তিনি আরো দু-সপ্তাহ বাংলাদেশে থাকবেন এবং বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765