সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




রাতে জার্মানি-আর্জেন্টিনা লড়াই

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দারুণ একটি লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বনাম দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

জার্মান ক্লাব ডর্টমুন্ডের সিগনাল-ইদুনা-পার্কে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে দল দুটি। আন্তর্জাতিক ফুটবলে এটা হবে দল দুটির ২৩তম দেখা।

এই লড়াইয়ে জার্মানি দলের মধ্যে সবার নজর থাকবে সের্গে জিনাব্রির দিকে। আক্রমণভাগের এই খেলোয়াড় চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় নয় ম্যাচে করেছেন পাঁচটি গোল। জার্মানি জাতীয় দলের হয়েও দশ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়। এর মধ্যে শুরুর একাদশে জায়গা পেয়ে গত তিনম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছেন জিনাব্রি। আজকের ম্যাচেও তার কাছ থেকে গোলের আশা করছে জার্মানি সমর্থকরা।

অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার কারণে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির না থাকাটা আগে থেকেই নিশ্চিত। তার জায়গায় ম্যাচটিতে নজর থাকবে ফরোয়ার্ড লরাতো মার্তিনেসের দিকে। আর্জেন্টিনার গত সাত ম্যাচের ছয়টিতেই শুরুর একাদশে জায়গা হয়েছিল তার। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি একটি ম্যাচ। ছয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করেছেন মার্তিনেস। আজকের ম্যাচেও ২২ বছর বয়সী এই খেলোয়াড় দারুণ কিছু করবেন বলে আশা করা হচ্ছে।

চোটের কারণে ম্যাচটিতে নেই জার্মানির তারকা খেলোয়াড় টনি ক্রুস। তার জায়গায় মিডফিল্ডে দেখা যেতে পারে ইলকাই গুন্ডোগানকে। সঙ্গে থাকবেন জশুয়া কিমিচ। বার্সেলোনার হয়ে আশানুরূপ নৈপুণ্য দেখাতে না পারলেও গোলপোস্টের দায়িত্বে মার্ক-আন্ড্রে টের স্টেগানের ওপরই জার্মানি ভরসা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগে থেকেই মেসিকে পাচ্ছেন আর্জেন্টিনা কোচ। দলে রাখা হয়নি সের্হিও আগুয়েরো ও আনহেল দি মারিয়াকেও। তাদের জায়গায় দেখা যেতে পারে এরিক লামেলা, রবের্তো পেরেইরা ও পাওলো দিবালাকে।

জার্মানি একাদশ (সম্ভাব্য): মার্ক-আন্ড্রে টের স্টেগান, লুকাস ক্লস্টেরমান, নিকলাস সুলে, জোনাথন টা, মার্সেল হালস্টেনবার্গ, ইলকাই গুন্ডোগান, জশুয়া কিমিচ, সের্গে জিনাব্রি, মার্কোস রিউস, ইউলিয়ান ব্রান্ডট, টিমো ভেরনার।

আর্জেন্টিনা একাদশ (সম্ভাব্য): মার্চেসিন, জুয়ান ফয়েত, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, রবের্তো পেরেইরা, নিকোলাস দমিঙ্গেস, এরিক লামেলা, পাওলো দিবালা ও মার্তিনেস




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765