সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




নভেম্বরে ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে চমক হিসেবে ঢাকায় আর্জেন্টিনা ফুটবল দলকে আনা হবে বলে জানানো হয়েছিল বছরের শুরুতেই। ব্যাপারটি এবার আরও নিশ্চিত হলো। আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচটিতে প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ আমেরিকার আরেক দেশ প্যারাগুয়ে। ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসিদের মুখোমুখি হবে দেশটি।

মঙ্গলবার হুট করেই প্যারাগুয়ের ফুটবলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ম্যাচটির ঘোষণা দেওয়া হয়। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার তিন দিন আগে ১৫ নভেম্বর একই ভেন্যুতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে।

এদিকে আর্জেন্টাইন ফুটবল সম্পর্কীত নিউজ পোর্টাল মুন্দো আলবিসেলেস্তের এক খবরেও ঢাকায় প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার অনুষ্ঠেয় ম্যাচটির কথা নিশ্চিত করা হয়েছে। পোর্টালটির খবরে বলা হয়েছে, ১৫ নভেম্বর সৌদি আরবে একটি প্রীতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ১৮ নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা।

আকর্ষণীয় ব্যাপার, এরমধ্যে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠবেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। সৌদি আরব ও প্যারাগুয়ের বিপক্ষে দলে থাকবেন এই বার্সেলোনা তারকা। ফলে ঢাকার মাঠে আবারও গ্রহের অন্যতম সেরা ফুটবলার মেসিকে দেখার সুযোগ পাবে ফুটবল সমর্থকরা।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ঢাকায় আসে লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল। সেবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়েছিল তারা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765