শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




পেটের সমস্যা সারাবে যেসব ফলের রস

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

পেটের সমস্যা খুবই অস্বস্তিকর ব্যাপার। খাবার খাওয়ার পর হজম ঠিকমতো না হলেই মন-মেজাজ খারাপ হয়। পেটব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পায়ুপথে বাতাস নির্গম, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে।

বদহজম, অ্যাসিডিটি, পেটে অতিরিক্ত গ্যাস, ঢেকুর ও বাতাস নির্গমনের মতো বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে খেতে পারেন ফলের রস।

পেটের সমস্যায় খেতে পারেন ছয় ধরনের ফলের রস। খাদ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে এ বিষয়ের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

আসুন জেনে নিই পেটের সমস্যা সারাবে যেসব ফলের রস-

আনারসের রস

পেট পরিষ্কার করার প্রক্রিয়াকে সহজ করে আনারসের রস। তাই পেটের সমস্যায় খেতে পারেন আনারসের রস। আনারসে থাকা ব্রমেলাইন নামক এঞ্জাইম পয়ঃপ্রক্রিয়াকে নিয়ন্ত্রিত ও নিয়মিত করতে সাহায্য করে।

মোসাম্বির রস

মিষ্টি লেবু বা মোসাম্বির রসের অ্যাসিড অন্ত্রের বিষাক্ত পদার্থ কমিয়ে পয়ঃপ্রণালিতে সহায়তা করে। তাই পেটের সমস্যায় মিষ্টি লেবু বা মোসাম্বির রস খেতে পারেন।

কমলার রস

কমলা হজমবর্ধক ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ও এর আঁশ যা পেট পরিষ্কার করতে সহায়তা করে।

আপেলের রস

সরবিটল নামক শর্করা রয়েছে আপেলে, যা হজমে সক্রিয় ভূমিকা পালন করে।

শসার রস

শসা জলীয় উপাদান সমৃদ্ধ যা পেট পরিষ্কার করতে সাহায্য করে, যা প্রাকৃতিক ল্যাক্সাটিভ বা মল নরমকারক হিসেবে কাজ করে।

লেবুর রস

লেবু ভিটামিন ‘সি’ সমৃদ্ধ, যা হজমের সমস্যা দূর করে।এ ছাড়া মল নরম করতে সাহায্যে করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765