সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




সিরাজের বিরুদ্ধে নুসরাতের যৌন নিপীড়নের মামলা ট্রাইব্যুানালে স্থানান্তর

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন করার মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে শুনানির পর ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বুধবার বিকেলে আদালতে নুসরাতের ওপর যৌন নির্যাতন মামলার অভিযোগপত্র দাখিল করে।

মামলায় সিরাজ উদ্দৌলাকে একমাত্র আসামি করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় অভিযোগ দাখিল করা হয়।

গত ২৭ মার্চ অধ্যক্ষ নুসরাত জাহান রাফিকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার ওই দিনই সোনাগাজী থানায় মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী কারাগার থেকে সিরাজ উদ দৌলাকে বিচারক মো. জাকির হোসেনের আদালতে হাজির করা হয়। আদাালত মামলার বিষয়ে পিবিআই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন ও অভিযোগপত্রের বিষয়ে জানতে চান।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সেপেক্টর শাহ আলম শুনানিকালে অভিযোগপত্রের বিষয়ে আদালতকে অবহিত করেন। পর্যালোচনা শেষে বিচারক মামলার অভিযোগপত্রসহ সকল কাগজপত্র ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় সিরাজের পক্ষে কোনও আইনজীবীকে দেখা যায়নি।

গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন করেন অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার সোনাগাজী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এরপর মামলা তুলে নিতে ৬ এপ্রিল ওই মাদ্রাসার আলিম পরীক্ষা কেন্দ্রে নুসরাত জাহান রাফির শরীরে অধ্যক্ষ সমর্থক দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নুসরাত ১১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নুসরাত হত্যার ঘটনায় পিবিআই অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে আসামি করে ও নুসরাতের ওপর যৌন নির্যাতন ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765