শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নতুন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল, বিশ্বব্যাংকে শফিউল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
খন্দকার আনোয়ারুল ইসলাম।

নতুন মন্ত্রিপরিষদ সচিব হতে যাচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ সচিব আরও বড় দায়িত্ব নিয়ে দেশের সেবার জন্য বিশ্বব্যাংকের অলটারনেটিভ ডিরেক্টর হচ্ছেন। এ বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম আগামী তিন বছরের জন্য নিয়োগ পাচ্ছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি যোগদান করতে পারে বলে জানা গেছে।

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবদিকদের এসব কথা বলেন।

পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব কে হচ্ছেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ক্যাবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

এ বিষয়ে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, সবকিছু চূড়ান্ত। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, তা শেষ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।

মোহাম্মদ শফিউল আলম ১৯৫৯ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ইংরেজিতে এমএ ও ১৯৯০ সালে এলএলবি ডিগ্রি এবং পরবর্তীতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন সদস্য এবং বিগত ৩৫ বছর ধরে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যথা মাগুরা ও ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, রাজশাহীর বিভাগীয় কমিশনার, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

গত ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত আছেন শফিউল আলম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765