রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পাসের হারে এগিয়ে মাদ্রাসা বোর্ড

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০টি বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার বেশি। সারাদেশে মোট পাসের হার যেখানে ৭৩.৯৩ শতাংশ, সেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থী।

অন্যদিকে, কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন। অন্যদিকে, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪১ হাজার ৮০৭ জন।
বুধবার সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪৭,২৮৬ শিক্ষার্থী

জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা একটা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765