শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বগুড়ায় নারী ভাইস চেয়ারম্যানের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
নিহত পিলু মমতাজ -সংগৃহীত ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পিলু মমতাজ (৫০) আত্মহত্যা করেছেন। তিনি সারিয়াকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের মেম্বার তোজাম্মেল হোসেনের স্ত্রী।

গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পিলু মমতাজ। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, পিলু মমতাজের ছেলে বিজিবিতে চাকরি করেন। ছেলের বউকে নিয়ে তিনি বগুড়া শহরের ফুলদীঘিতে ভাড়া বাসায় বসবাস করেন। বৃহস্পতিবার দুপুরের পর ছেলের বউয়ের সঙ্গে পিলু মমতাজের সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এরপর নিজের ঘরে ঢুকে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। বাসার লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পিলু মমতাজের ভাই হেলাল উদ্দিন বলেন, পারিবারিক কলহ নিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার ভোরে তার অবস্থার অবনতি হয়। পরে সকাল ৭ টার দিকে তিনি মারা যান।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765