রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




আবরার হত্যার ২ দিন পর শিক্ষার্থীদের সামনে এসে তোপের মুখে বুয়েট ভিসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুল ইসলাম। মঙ্গলবার আববার হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের তোলা ৭ দফা দাবির প্রেক্ষিতে একটি জরুরী বৈঠক শেষে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।

এ সময় তিনি বলেন, ‘আমি এই দাবির সবগুলাই প্রায় মেনে নিয়েছি। তোমরা আমাদের ছাত্র-ছাত্রী, তোমাদের শিক্ষার্থীদের মতো আচরণ করতে হবে। এভাবে করলে হবে না। তোমাদের প্রতিনিধিদের সঙ্গে রুমে বসে আলোচনা করতে হবে। বাইরে দাঁড়িয়ে এমন আলোচনা সম্ভব নয়।’

হত্যাকাণ্ডের পর তার অনুপস্থিতির অভিযোগ করে শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তোমাদের জন্যই কাজ করছি এবং করবো। সন্তানরা আর ছোট নেই, তারা বড় হয়েছে। আমি তোমাদের জন্য সারাদিন সরকারের উপর মহলের সঙ্গে কথা বলেছি। আমরা তো সরকারের বাইরে কাজ করতে পারি না, সরকারকে কনভেন্স করে সব করতে হয়।’

এ সময় শিক্ষার্থীদের তোলা দাবিগুলো পড়ে শোনানোর দাবি করে উপস্থিত শিক্ষার্থীরা। তাদের সেই দাবি না মেনে তিনি বলেন, ‘আমি নীতিগতভাবে তোমাদের সঙ্গেই আছি। তোমাদের সবগুলো দাবি আমরা প্রায় মেনে নিয়েছি। তবে সবকিছু আমার হাতে নেই। যে বিষয়গুলো আমার হাতে নেই, সেগুলোতে তোমাদের সাহায্য লাগবে।’

এ সময় সোমবার রাতে বুয়েটের ছাত্র হলে পুলিশ প্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ কাজ আমার হাতে নেই। পুলিশ তাদের কাজ করেছে, তারা ভিডিও ফুটেজ নিয়ে গেছে।’




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765