শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




৭ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির আবেদন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ৭ অথবা ৮ নভেম্বর জনসমাবেশ করার অনুমতি চেয়ে সোমবার আবেদন করেছে দলটি।

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দুপুরে আমি ও দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদন দিয়ে এসেছি। পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল হক আমাদের জানিয়েছেন, তিনি ডিএমপি কমিশনারের সঙ্গে এ বিষয়ে কথা বলে জানাবেন।

তিনি বলেন, আমরা সোহরাওয়াদী উদ্যান ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে-এ দুটি ভেন্যুর যে কোনো একটির অনুমতি চেয়েছি।

ঘটনাবহুল ৭ নভেম্বরকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। এ বছরও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765