শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




৭৫০ কেজি হরিণের মাংস উদ্ধার : শিকারি আটক

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

বরগুনার পাথরঘাটায় সাড়ে সাতশ’ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড।

শনিবার গভীর রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতার মাঝেরচর সংলগ্ন বলেশ্বর নদী থেকে তাকে আটক করা হয়।

আটক সোবাহান (৫৫) উপজেলার চরদুয়ানী বাজারের হোচেন আলীর ছেলে। মাংসসহ তাকে পাথরঘাটা থানায় সোপার্দ করা হয়েছে। পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড কমান্ডার লে. বিশ্বজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্বজিত জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার বাহিনী বিশখালী ও বলেশ্বর নদীতে অভিযান চালায়। এ সময় হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইঞ্চিনচালিত নৌকাভর্তি হরিণের মাংস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে কয়েকজন শিকারি পালিয়ে যায়। এ সময় শিকারি সোবাহানকে আটক করা হয়েছে। তার নৌকা তল্লাশি করে ৭৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

হরিণ শিকারি সোবাহান জানান, তারা সুন্দরবনের দর্জারখাল এলাকা থেকে ১৫টি হরিণ শিকার করেন। তার সঙ্গে থাকা ৬ শিকারি নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে গেছে। তিনি অসুস্থ থাকায় পালাতে পারেননি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো. হুমায়ুন কবির জানান, মাংসগুলো আমার উপস্থিতিতে কেরোসিন দিয়ে নষ্ট করা হয়েছে। আটক শিকারিকে জিজ্ঞাসাবাদ করে হরিণের চামড়া ও মাথা উদ্ধার করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765