শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




৭৪ বছরে যমজ সন্তান জন্ম দিয়ে গড়লেন বিশ্বরেকর্ড!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

৭৪ বছর বয়সে দুই কন্যা সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন এক ভারতীয় নারী। বিয়ের ৫৭ বছর পর যজম সন্তানের জন্ম দেন অন্ধ্যপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার দ্রাক্ষারাম ব্লকের নেলাপার্থিপদু গ্রামের বাসিন্দা মঙ্গায়াম্মা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গুন্টুরের অহল্যা নার্সিং হোমে সন্তানের জন্ম দেন।
১৯৬২ সালের ২২ মার্চ ইরামতী রাজা রাও-কে বিয়ে করেন মঙ্গায়াম্মা। কিন্তু সেই থেকে নিঃসন্তান ছিলেন ওই দম্পতি। একাধিক হাসপাতাল ও চিকিৎসক দেখিয়েও আশারূপ ফল পাওয়া যায়নি। সম্প্রতি তাদেরই এক প্রতিবেশী ৫৫ বছর বয়সে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির মাধ্যমে গর্ভধারণ করেন। এরপরই মঙ্গায়াম্মা দম্পতি ওই নার্সিং হোমে ছুটে যান, কথা বলেন ডা. সনক্কায়ালা এবং ডা. উমাশঙ্করের সাথে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাজা রাওয়ের স্পার্ম সংগ্রহ করে মঙ্গায়াম্মারের গর্ভে প্রতিস্থাপন করা হয়। এরপর গর্ভবতী হওয়া পর্যন্ত ওই চিকিৎসকের নজরদারিতে রাখা হয় মঙ্গায়াম্মাকে।

অবশেষে বৃহস্পতিবার সকালে সিজারিয়ান বিভাগে ডা. উমাশঙ্কর ওই নারীর সফল চিকিৎসা করেন। চিকিৎসক জানান মা ও দুই সন্তান-সকলেই ভাল আছেন।

মঙ্গায়াম্মার জানান, ‘আমরা ভেবেছিলাম সন্তান ছাড়াই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কিন্তু ৫৫ বছর বয়সেও আমাদের এক প্রতিবেশীকে সন্তানের জন্ম দিতে দেখে আমি আইভিএফ-এর সহায়তা নিই। আমার স্বামীও তাতে সম্মতি জানায়।’

৭৮ বছর বয়সে সন্তানের পিতা হতে পেরে খুশি রাজা রাও। তিনি জানান, ‘আমি নিজেকে খুব সুখী মনে করছি। বিগত নয় মাস ধরে আমরা হাসপাতালে ছিলাম। আজ সন্তানের মুখ দেখে সব কষ্টের কথা ভুলে গেছি। আমরা আমাদের দুই সন্তানকেই সযত্মে রাখবো।’

চিকিৎসকদের ধারণা তিনি সন্তান জন্ম দেওয়া সব থেকে বয়স্ক ভারতীয় হতে পারেন। এর আগে এই শিরোপা ছিল রাজস্থানের বাসিন্দা দলজিন্দর কউর-এর, যিনি ২০১৬ সালের ১৯ এপ্রিল ৭০ বছর বয়সে আইভিএফ-এর সহায়তায় একটি পুত্র সন্তানের জন্ম দেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765