শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




৫ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। আজ শুক্রবার সকাল থেকে এ ছুটি কার্যকর হবে।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস জানান, ভারতে বাণিজ্যিক কার্যক্রম পূজার সময় বন্ধ থাকলেও বেনাপোল বন্দর সপ্তাহে ছয়দিন ২৪ ঘণ্টা বাণিজ্যের আওতায় চলছে। এখানে সরকারি ছুটির দিন ছাড়া অনান্য দিন বন্দর খোলা থাকবে। এসময় ব্যবসায়ীরা যদি পণ্য খালাস নিতে চায় দেওয়া হবে।

বেনাপোল কাস্টম চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। ৯ অক্টোবর সকাল থেকে পুনরায় এই পথে আমদানি-রপ্তানি শুরু হবে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765