বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




৫০৭ টাকা কেজি দরে ভারতে ইলিশ রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫০৭ টাকা কেজি দরে ইলিশের প্রথম চালান ভারতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে বন্দরের শুল্ক কর্মকর্তারা সোমবার প্রথম চালানের ৩০ হাজার ৫৬০ কেজি ইলিশ রপ্তানির অনুমতি প্রদান করেন।

বেনাপোল শুল্ক কার্যালয়ের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় গত ২২ সেপ্টেম্বর ইলিশ রপ্তানির অনুমোদন দেয়ার পর সোমবার সকালে প্রথম চালান ভারতে পাঠানো হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল-পেট্টাপোল বন্দর হয়ে ইলিশের চালান পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে জানান তিনি।

দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে গত ২২ সেপ্টেম্বর পার্শ্ববর্তী দেশ ভারতে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। পাঁচ দিন ব্যাপী দুর্গাপূজা পালন উৎসব আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে।

ঢাকার রপ্তানিকারক অ্যাকোয়াটিক রিসোর্স লিমিটেডের কাছ থেকে কলকাতার আমদানিকারক নাজ ইমপেক্স ভারত প্রাইভেট লিমিটেড প্রতি কেজি ৬ ডলার (বাংলাদেশি টাকায় ৫০৭.২৪ পয়সা, ১ ডলারে ৮৪.৫৪ টাকা হিসাবে) দরে এ ইলিশ কিনে নিচ্ছে।

সিএন্ডএফ এজেন্ট অমি এন্টারপ্রাইজের কর্ণধার মতিউল হক বলেন, বাংলাদেশ থেকে একবারই ভারতে ইলিশ রপ্তানি হবে। এ ইলিশগুলো কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি করা হবে।

কলকাতায় ইলিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ২০১২ সালে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। এবার বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে শুভেচ্ছা হিসেবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765