মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




৪৭ বছরের পুরনো জুতার দাম ৩ কোটি টাকা!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

নাইকি সম্প্রতি ৪৭ বছরের পুরনো একটি স্পোর্টস সু নিলামে তুলেছিল, যার দাম আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। বিশ্বে এখনো পর্যন্ত নিলাম হওয়া পুরনো স্পোর্টস সু-র মধ্যে সবচেয়ে দামি এটি। সম্প্রতি নিউইয়র্কের সদবি অকশন হাউজে নিলাম হয় নাইকির এ স্পোর্টস সু।

অকশন হাউজ সূত্রে জানা গেছে, তিন কোটি টাকায় নাইকির স্পোর্টস সু কিনেছেন কানাডার বিজনেস টাইকুন মাইলস নাদাল। বিভিন্ন দুর্লভ জিনিস সংগ্রহে রয়েছে তার। সেই তালিকায় এবার সংযোজন হলো নাইকির এই স্পোর্টস সু।
নিলামে মাইলস মোট ১০০ জোড়া দুর্লভ জুতা কিনেছেন, যার মোট দাম পাঁচ কোটি ৮৬ লাখ টাকা। এগুলোর মধ্যে নাইকির স্পোর্টস সু ছিল সবচেয়ে দামি। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকসে ট্রায়ালের জন্য স্পোর্টস সু-র ডিজাইন করেছিলেন নাইকির কো-ফাউন্ডার ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ বিল বাওয়ারম্যান। সে সময় স্পোর্টস সু-র নাম রাখা হয়েছিল ‘মুন সু’।

মোট ১২ জোড়া মুন সু বানানো হয়েছিল অলিম্পিকস ট্রায়ালের জন্য। এর আগে ২০১৭ সালে প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডনের জুতো এক কোটি তিন লাখ টাকায় নিলাম হয়েছিল। ১৯৮৪ সালের অলিম্পিকসের ফাইনালে ওই জুতা পরে খেলেছিলেন জর্ডন। ইন্টারনেট।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765